হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নাজাফ আশরাফে অবস্থিত মহান মারজা আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী হুসাইনি সিস্তানির দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে যে, সোমবার, ১৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ (২৮ উর্দিবেহেশ্ত ১৪০৫ হিজরি শামসি) ১৪৪৭ হিজরি চন্দ্র বছরের জিলহজ মাসের প্রথম দিন।
উল্লেখ্য, সর্বোচ্চ নেতার দপ্তরের চাঁদ দেখা কমিটিও তাদের প্রতিবেদনে জানিয়েছে যে, আজ রবিবার, ২৭ উর্দিবেহেশ্ত ১৪০৫ তারিখে সূর্যাস্তের সময় কিছু অঞ্চলে জিলহজ মাসের চাঁদ খালি চোখে দেখা গেছে। তাই সোমবার থেকেই জিলহজ মাস শুরু হবে।
আপনার কমেন্ট